বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় দীপ নামে এক ব্যক্তির দেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে এসব তথ্যের সত্যতা যাচাই-বাছাই করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।