মদনপুরে যুবককে হত্যা করে লাশ ফেলার অভিযোগ: সন্দেহের তিরে এলাকার শত্রুতা
নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে হাবিবুল্লাহ (২০) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাবিবুল্লাহ শহরের দেওভোগ মাদ্রাসা শেষ মাথা বাঁশমুলি এলাকার বাসিন্দা। তার লাশের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে পরিচয় শনাক্ত করা হয়।

মদনপুরে যুবককে হত্যা করে লাশ ফেলার অভিযোগ: সন্দেহের তিরে এলাকার শত্রুতা
স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে হাবিবুল্লাহ (২০) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাবিবুল্লাহ শহরের দেওভোগ মাদ্রাসা শেষ মাথা বাঁশমুলি এলাকার বাসিন্দা। তার লাশের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে পরিচয় শনাক্ত করা হয়।
স্থানীয় ও নিহতের পরিচিত সূত্রে জানা গেছে, কিছুদিন আগে এলাকার এক ব্যক্তির সঙ্গে হাবিবুল্লাহর বিরোধ তৈরি হয়েছিল। ওই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কারো জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ এবং আলামত সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে।
হাসপাতালে ময়নাতদন্তের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আগামীকাল নিহতের জানাজা অনুষ্ঠিত হতে পারে বলে স্বজনদের সূত্রে জানা গেছে।
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।