লাইভমক্কা লাইভ
দৈনিক রুদ্রখবর

অর্থনীতি

বাস ভাড়া কমানো ও শিক্ষার্থীদের হাফপাশ নিশ্চিতের দাবিতে ডিসিকে স্মারকলিপি

অযাচিত বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ, বাস ভাড়া কমানো এবং ক্লাস চলাকালীন সকল বাসে শিক্ষার্থীদের শতভাগ হাফপাশ নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা।

মোঃ হাফিজুল ইসলাম তালুকদারমোঃ হাফিজুল ইসলাম তালুকদারমঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৮ AM
বাস ভাড়া কমানো ও শিক্ষার্থীদের হাফপাশ নিশ্চিতের দাবিতে ডিসিকে স্মারকলিপি

বাস ভাড়া কমানো ও শিক্ষার্থীদের হাফপাশ নিশ্চিতের দাবিতে ডিসিকে স্মারকলিপি

স্টাফ রিপোর্টারঃ

অযাচিত বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ, বাস ভাড়া কমানো এবং ক্লাস চলাকালীন সকল বাসে শিক্ষার্থীদের শতভাগ হাফপাশ নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা।

২৭ সেপ্টেম্বর ২০২৬, রোজ রবিবার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইফুল ইসলাম-এর নেতৃত্বে জেলা প্রশাসক মো. রায়হান কবির বরাবর এ স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে অযাচিত বাস ভাড়া বৃদ্ধি বন্ধ, বাস ভাড়া কমানো এবং ক্লাস-ডেতে শিক্ষার্থীদের জন্য সকল বাসে শতভাগ হাফপাশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, কওমী মাদ্রাসা সম্পাদক আব্দুর রহমান রাসেল, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুসআব জামান মাশরাফি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইমরান আদনান এবং কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ইমরান।

স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের যাতায়াতের ব্যয় কমানো এবং গণপরিবহনে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

একটি মন্তব্য লিখুন