লাইভমক্কা লাইভ
দৈনিক রুদ্রখবর

জাতীয়

UNGA সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

UNGA সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্ক থেকে এমিরেটসের ফ্লাইটে রওনা, ২৭ সেপ্টেম্বর সকালে ঢাকায় পৌঁছানোর কথা দৈনিক রুদ্র খবর | আন্তর্জাতিক ডেস্ক ২৬ সেপ্টেম্বর ২০২৬, রোজ শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ. কেনেডি (JFK) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। সূচি অনুযায়ী, ফ্লাইটটি শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টার দিকে দুবাই পৌঁছানোর কথা। সেখানে যাত্রাবিরতি শেষে রাত ২টার দিকে ঢাকার উদ্দেশে আবারও উড্ডয়ন করবে। সবকিছু নির্ধারিত সূচি অনুযায়ী চললে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে UNGA-তে ভাষণ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তাঁর প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন তিনি। ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি শান্তি, আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। জলবায়ু, রোহিঙ্গা ও স্বাস্থ্যসেবা নিয়ে বৈঠক নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক ও সাক্ষাৎ করেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু ন্যায়বিচার, জনস্বাস্থ্য এবং উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। জাতিসংঘের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ ১৮ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য— “Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All”।

মোঃ হাফিজুল ইসলাম তালুকদারমোঃ হাফিজুল ইসলাম তালুকদাররবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৫৮ AM
UNGA সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

UNGA সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্ক থেকে এমিরেটসের ফ্লাইটে রওনা, ২৭ সেপ্টেম্বর সকালে ঢাকায় পৌঁছানোর কথা

দৈনিক রুদ্র খবর | আন্তর্জাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২৬, রোজ শনিবার

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ. কেনেডি (JFK) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।

সূচি অনুযায়ী, ফ্লাইটটি শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টার দিকে দুবাই পৌঁছানোর কথা। সেখানে যাত্রাবিরতি শেষে রাত ২টার দিকে ঢাকার উদ্দেশে আবারও উড্ডয়ন করবে। সবকিছু নির্ধারিত সূচি অনুযায়ী চললে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে UNGA-তে ভাষণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তাঁর প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন তিনি। ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি শান্তি, আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

জলবায়ু, রোহিঙ্গা ও স্বাস্থ্যসেবা নিয়ে বৈঠক

নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক ও সাক্ষাৎ করেন তিনি।

এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু ন্যায়বিচার, জনস্বাস্থ্য এবং উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

জাতিসংঘের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ ১৮ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য— “Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All”।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

একটি মন্তব্য লিখুন