লাইভমক্কা লাইভ
দৈনিক রুদ্রখবর

রাজনীতি

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ফয়সাল আহমেদ হৃদয়ের শোক প্রকাশ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফয়সাল আহমেদ হৃদয়, সিনিয়র সহ-সভাপতি, ডাল-পট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়ন ও ১৫ নম্বর ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

দৈনিক রুদ্র খবরদৈনিক রুদ্র খবরমঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ৮:২৩ PM
সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ফয়সাল আহমেদ হৃদয়ের শোক প্রকাশ

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ফয়সাল আহমেদ হৃদয়ের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক রুদ্র খবর

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফয়সাল আহমেদ হৃদয়, সিনিয়র সহ-সভাপতি, ডাল-পট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়ন ও ১৫ নম্বর ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ শ্যামপুর-কদমলী এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফয়সাল আহমেদ হৃদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমেদ ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির একজন প্রবীণ নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে একজন অভিজ্ঞ নেতার প্রয়াণ ঘটল।

দৈনিক রুদ্র খবর পরিবারের পক্ষ থেকেও মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

একটি মন্তব্য লিখুন