কারামুক্তির পর জনসম্পৃক্ততায় জাকির খান, সংঘাত নয় সমাধানের বার্তা
কারামুক্তির পর নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুনভাবে জনসম্পৃক্ত হয়ে আলোচনায় এসেছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান। ২০২৫ সালের ১৩ এপ্রিল কারাগার থেকে মুক্তির পর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্থানীয় কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

কারামুক্তির পর জনসম্পৃক্ততায় জাকির খান, সংঘাত নয় সমাধানের বার্তা
স্টাফ রিপোর্টারঃ
কারামুক্তির পর নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুনভাবে জনসম্পৃক্ত হয়ে আলোচনায় এসেছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান। ২০২৫ সালের ১৩ এপ্রিল কারাগার থেকে মুক্তির পর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্থানীয় কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
সম্প্রতি দেওভোগের একটি মাদ্রাসাকে ঘিরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে সংঘাতের আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে জাকির খান আলোচনায় এগিয়ে এসে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন এবং সমাধানের উদ্যোগ নেন। পরে মাদ্রাসার শিক্ষার্থী প্রতিনিধিরাও তাঁর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।
কারামুক্তির পর বিভিন্ন সামাজিক আয়োজনেও তাঁকে সাধারণ মানুষের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সময় কাটাতে দেখা যাচ্ছে। নেতাকর্মীদের পাশাপাশি পথশিশু, এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগেও তাঁর সম্পৃক্ততার কথা স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে।
সম্প্রতি একটি সাংস্কৃতিক আয়োজনে জনপ্রিয় সংগীতশিল্পী হাসানকে সম্মানজনকভাবে মঞ্চে পৌঁছে দেওয়ার ঘটনাটিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পায়। পাশাপাশি জন্মদিন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক আয়োজনে তাঁর সঙ্গে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণও তাঁর জনসম্পৃক্ততার চিত্র তুলে ধরছে।
রাজনৈতিক জীবনের অতীত নিয়ে নানা আলোচনা থাকলেও বর্তমান সময়ে জাকির খানের প্রকাশ্য কর্মকাণ্ডে সংঘাতের পরিবর্তে সমঝোতা, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং সামাজিক সম্প্রীতির বার্তা সামনে আসছে। স্থানীয়দের মতে, রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার এই ধারা অব্যাহত থাকলে তা নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
জাকির খানের বর্তমান পথচলার মূল বার্তা যেন একটাই—ক্ষমতার প্রদর্শন নয়, মানুষের পাশে থেকে মানুষের আস্থা অর্জন।
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।