ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জজুড়ে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জজুড়ে পরিচ্ছন্নতা অভিযান ডিসি রায়হান কবিরের নেতৃত্বে আড়াইহাজারসহ জেলার সব উপজেলায় একযোগে কর্মসূচি দৈনিক রুদ্র খবরঃ প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ব্যাপক পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনা ও নেতৃত্বে জেলার সব উপজেলা কার্যালয়, ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং সরকারি দপ্তরে একযোগে এ কর্মসূচি পালন করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির আড়াইহাজার উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। জেলার অন্যান্য উপজেলায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে কর্মসূচি পরিচালিত হয়। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। অভিযানকালে সরকারি অফিসের চত্বর ও আঙিনা, ড্রেন, ফুলের টব এবং বিভিন্ন পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি অপসারণ ও পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। বাড়ি, অফিস ও আশপাশের এলাকায় কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে—তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জজুড়ে পরিচ্ছন্নতা অভিযান
ডিসি রায়হান কবিরের নেতৃত্বে আড়াইহাজারসহ জেলার সব উপজেলায় একযোগে কর্মসূচি
দৈনিক রুদ্র খবরঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ব্যাপক পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনা ও নেতৃত্বে জেলার সব উপজেলা কার্যালয়, ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং সরকারি দপ্তরে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির আড়াইহাজার উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। জেলার অন্যান্য উপজেলায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে কর্মসূচি পরিচালিত হয়।
এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
অভিযানকালে সরকারি অফিসের চত্বর ও আঙিনা, ড্রেন, ফুলের টব এবং বিভিন্ন পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি অপসারণ ও পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। বাড়ি, অফিস ও আশপাশের এলাকায় কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে—তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। নিজ নিজ আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে আমরা এডিস মশার বংশবিস্তার রোধ করতে পারি।”
তিনি ডেঙ্গু প্রতিরোধে সরকারি দপ্তরের পাশাপাশি সাধারণ জনগণকে নিজ নিজ বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।