লাইভমক্কা লাইভ
দৈনিক রুদ্রখবর

জাতীয়

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস–২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা

পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস–২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঃ হাফিজুল ইসলাম তালুকদারমোঃ হাফিজুল ইসলাম তালুকদারসোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২৯ PM
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস–২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা

দৈনিক রুদ্র খবরঃ

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

আলোচনা সভায় তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্যের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং পরিবেশ রক্ষায় তথ্যের অবাধ প্রবাহের গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ নাগরিকদের ক্ষমতায়নের পাশাপাশি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ডিজিটাল যুগে তথ্যপ্রাপ্তির সুযোগ সহজ হওয়ায় নাগরিকদের তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।

সভায় নাগরিকদের তথ্য অধিকার সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সরকারি তথ্য যথাযথভাবে সংগ্রহ, ব্যবহার ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিবেশ রক্ষায় কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্যের গুরুত্বও আলোচনায় উঠে আসে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

একটি মন্তব্য লিখুন